দীর্ঘ ৪৮ ঘণ্টা আগুন নেভানো ও উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস হাশেম ফুডস লিমিটেডের ভবনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে অগ্নি নির্বাপণ এবং উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
দেবাশীষ বর্ধন বলেন, আগুন এখন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়েছে। আর কোন মৃতদেহ পাওয়া যায়নি এবং আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবি না আসায় অভিযান সমাপ্ত করছি। কোন জায়গা থেকে আর কোন ধোঁয়া বের হচ্ছে না। তবে এখানে পুলিশ এবং মিলের ম্যানেজারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা অভিযান চালাবো।
এত দীর্ঘ সময় ধরে আগুন থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে প্রতিটা তলায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। এটি ফুড কোম্পানি হওয়ায় এখানে সেমাই, জুস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। এগুলো প্যাকেটিং ও বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কাগজ ছিল। এ ছাড়া প্রতিটি ফ্লোরে লোহার জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং কিছু কিছু জায়গায় তালাবদ্ধ ছিল। সেগুলো ভেঙে আমাদের কাজ করতে হয়েছে। এ জন্য এত দীর্ঘ সময় লেগেছে।
উপপরিচালক জানান, আগুন নেভানো ও উদ্ধার কাজে ব্যস্ত থাকায় আগুনের সূত্র এখনো আমরা জানতে পারিনি। তদন্ত কমিটি এটা বের করবে। ভবনটির ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ।
দেবাশীষ বর্ধন বলেন, মরদেহ নিয়ে আমরা কোন লুকোচুরি করিনি। আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবিদার নেই। যদি কেউ নিখোঁজ থাকে তাহলে পুলিশ এবং কারখানার ম্যানেজারের মাধ্যমে লিখিত আবেদন করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব।

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এসটি ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এই অভিযান পরিচালনা করা হয়।
২ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাটে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বারী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি দুটি আটক করেছে। নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
১৩ মিনিট আগে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এ আদেশ দেওয়া হয়।
৩২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কয়েক দিন আগে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।
৩৯ মিনিট আগে