
কোরবানি ঈদে কেনাকাটার জন্য তিন দিন আগে বাবাকে মোবাইলের মাধ্যমে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছিলেন মুরসালিন। মা-বাবাকে জানিয়েছিলেন গত ঈদে আসতে পারেননি কিন্তু এবার আসবেন। এর জন্য কয়েকজন মিলে একটি গাড়িও ঠিক করেছিলেন। কিন্তু বাবাকে দেওয়া সেই কথা রাখা হলোনা তাঁর। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফ দিয়ে আহত হন মুরসালিন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মুরসালিনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুখদেবপুর গ্রামে। বাবা আনিসুর রহমান পেশায় কৃষি শ্রমিক। দুই ভাইবোনের মধ্যে মুরসালিন বড়। শনিবার সকালে মুরসালিনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন।
বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বারান্দায় বিলাপ করে গড়াগড়ি করছেন মা মোকছেদা বেগম। স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছেন আর ছেলের কথা বলছেন।
মুরসালিনের বাবা আনিসুর রহমান জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ছেলেকে তাঁর মামার সঙ্গে নারায়ণগঞ্জে কাজের জন্য পাঠান। এর আগে এলাকায় ট্রলিতে হেলপারের কাজ করতেন মুরসালিন। ঘটনার দিন সন্ধ্যায় মামা ফোন করে কোম্পানিতে আগুন লাগার খবর দেন। মুরসালিন তিনতলা থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে রাত ১১টায় জানতে পারেন ছেলে আর নেই।
আনিসুর রহমান বলেন, আমাদের আর দেখার মতো কেউ থাকল না। বোনটাকে বিয়ে দিয়ে ছেলেটা আমার সংসারটা গোছাচ্ছিল। সেই ছেলেটা আমার চলে গেল। এখনো লাশ আসেনি। ওর মামা বলেছে, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে আসবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
৩১ মিনিট আগে
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে