অসুস্থ শরীরে কাজ করতে না পারায় দুই বছর আগে এক্সপোর্ট গার্মেন্টসের কাজ থেকে ইস্তফা নেন ৬০ বছর বয়সী জাহের মিয়া। তাই পরিবারের সবার অন্ন জোগাতে তিন মাস আগে তাঁর স্ত্রী ফিরোজা (৪০) কাজ নেন ওই সেজান জুস কারখানায়।
জাহের মিয়া জানান, তাঁরা রূপগঞ্জের সেজান জুস কারখানার পাশের ৫ ক্যানেল এলাকায় থাকেন। ক্লাস এইটে পড়ুয়া মেয়ে সুমাইয়াসহ (১৫) তিন সদস্যের সংসারে ফিরোজা ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ৩ ঘণ্টার ওভারটাইমসহ প্রতি মাসে ফিরোজা যে ৯ হাজার টাকা পেতেন তা দিয়েই তাঁদের সংসার চলত মোহাম্মদ জাহেরের। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটিতে ছিল তাঁর স্ত্রী। সকাল ৮টায় স্বামীর কাছ থেকে কাজে যাচ্ছি বলে বিদায় নিয়ে যান ফিরোজা। ৩ ঘণ্টা ওভারটাইম কাজ করে রাত ৮টায় বাসায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু এখন পর্যন্ত ফিরোজা আর বাসায় ফেরেননি। কারখানায় আগুন লাগার কথা শুনে গতকাল বিকেলে সেখানে যান জাহের। রাত ৭টা পর্যন্ত মোবাইলে রিং গেলেও তা রিসিভ করেননি ফিরোজা। এর কিছুক্ষণ পর থেকেই তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।
জাহের মিয়া আরও জানান, ওই কারখানায় বেশির ভাগই শিশু শ্রমিক। প্রতি তলায় ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক কাজ করতেন।
জাহের ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আজ শুক্রবার বিকেল পর্যন্ত ৪৯টি লাশ ঢাকা মেডিকেলের মর্গে আনা হয়েছে। প্রায় সবগুলো লাশই ঝলসানো। আমার স্ত্রীর লাশ হয়তো এখানেই আছে। তাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলের মর্গে এসেছি। স্ত্রীর লাশ আদৌ চিনতে পারব কিনা তা জানি না। যদি লাশ পাই তাহলে মেয়ের কাছে কী জবাব দিব?
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা....
৩ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়...
৮ মিনিট আগে
ফাইয়াজ জানান, ২০২৫ সালের মার্চে হাইকোর্টের রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয় মামলাটি তালিকা (সিরিয়াল) অনুযায়ী এগোচ্ছে। তাঁর প্রশ্ন, ‘গুরুত্বপূর্ণ এই মামলার সিরিয়াল চাইলে এগিয়ে আনা সম্ভব। সেখানে কেন দ্বিধাবোধ করা হচ্ছে?
১৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....
৪০ মিনিট আগে