আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী। অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হলেন তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। আগেও সৌরভ আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন। তখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন না। এবার বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন এই দায়িত্ব পেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসেবে এসেছিলেন কুম্বলে। এরপর ২০১৬ সালেও কুম্বলেকে পুনর্নিয়োগ করা হয়। ২০১৯ সালে আবারও তিন বছর মেয়াদে এই পদে নির্বাচিত হন সাবেক এই ভারতীয় স্পিনার। টানা ৯ বছর ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এবার তাঁর জায়গায় এলেন সৌরভ।
২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ। এবার সাবেক ভারতীয় অধিনায়কের কাঁধে চাপল আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইসিসি ক্রিকেট কমিটি মূলত প্রশাসনিক কাজ করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়মকানুন ঠিকমতো মেনে চলা হয়েছে কি না, সেসব দেখভাল করে এই কমিটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে