বিশ্বের প্রথম অলাভজনক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান ফাউন্ডেশনের অর্থায়নে এই শহরটি গড়ে তোলা হবে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার তিনি এই ঘোষণা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে শহরটি অলাভজনক সেক্টরের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘এটি হবে বিশ্বের প্রথম অলাভজনক শহর। এটি নতুন নতুন উদ্ভাবন, উদ্যোক্তা এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সাহায্য করবে। এ ছাড়া এখানে তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই শহরের পরিবেশ এমনভাবে গড়ে তোলা হবে, যাতে সবাইকে এটি আকর্ষণ করে।’
এই শহরে থাকবে একাডেমি, স্কুল, কলেজ, সম্মেলন কেন্দ্র ও বিজ্ঞান জাদুঘর। এ ছাড়া একটি সৃজনশীল কেন্দ্র নির্মাণ করা হবে, যেখানে বিজ্ঞান এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া হবে।
এই শহরে আরও থাকবে শিল্প একাডেমি, আর্ট গ্যালারি, থিয়েটার, খেলাধুলার জন্য মাঠ, রান্নার শেখার জন্য আলাদা একাডেমি। এ ছাড়া একটি আবাসিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এই শহরটি গড়ে তোলা হবে সৌদি আরব ও ইরাকের সীমান্তবর্তী এলাকা ওয়াদি হানিফার কাছাকাছি স্থানে। এখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে শহরটি গড়ে তোলা হবে।
টেকসই উন্নয়নে লক্ষ্যে এই শহরের ৪৪ ভাগ এলাকা সবুজায়নের জন্য রাখা হবে। এ ছাড়া আধুনিক সুবিধার সবকিছুই থাকবে এখানে। এক কথায় শহরটি পরিবেশবান্ধব ও আধুনিক সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হবে। আগামী মাসে এই শহর সম্পর্কে বিস্তারিত জানাবেন সৌদি যুবরাজ।

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
৯ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে