কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে বিশ্ব। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে অগ্রগামী দেশই দাপিয়ে বেড়াবে ভবিষ্যতের দুনিয়া। সে কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুদ্ধে এগিয়ে যেতে অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন।
তবে এবার যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পেন্টাগনের সফটওয়্যার বিভাগের সাবেক প্রধান নিকোলাস শাইলান। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে চীনের কাছে অনেক আগেই পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। কারণ, চীনের প্রযুক্তিগত উন্নয়নের ধারেকাছেও নেই যুক্তরাষ্ট্র। তাই সব ক্ষেত্রেই চীনের বৈশ্বিক আধিপত্য অনিবার্য।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ নতুন সব প্রযুক্তি দিয়ে দুনিয়া শাসন করবে। আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনথেটিক বায়োলজি ও জেনেটিক্সের অগ্রগতিতে চীন সবাইকে ছাড়িয়ে যাবে।
প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ধীর গতির উন্নয়নের প্রতিবাদ জানিয়ে নিকোলাস শাইলান পেন্টাগন থেকে পদত্যাগ করেছিলেন। ওই পত্রিকাকে তিনি বলেন, এটা নির্দ্বিধায় বলা যায় যে, আগামী ১৫-২০ বছরে চীনের সঙ্গে আমরা কোনোভাবেই পেরে উঠব না। ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বে ভূ-রাজনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই চীনের বিজয় অবধারিত।
তবে এর জন্য শাইলান যুক্তরাষ্ট্রের ধীর উদ্ভাবনী নীতির সমালোচনা করে প্রযুক্তিগত উন্নয়নে দেশটির গুগলের মতো টেক জায়ান্টগুলোর ওপর অতি নির্ভরতাকেই দায়ী করেন। তিনি বলেন, অথচ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনা সরকার দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোতে ব্যাপক বিনিয়োগ করে তাদের নীতি অনুযায়ী কাজ করতে বাধ্য করেছে। এর ফল এখন তারা ভোগ করছে।
রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে গুগলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি। যুক্তরাষ্ট্রের সাইবার প্রতিরক্ষাকে কিন্ডারগার্টেনের সঙ্গে তুলনা করে শাইলান বলেন, এর দায়িত্বে থাকা বেশির ভাগ লোকই অদক্ষ।
শাইলান গত সেপ্টেম্বরের শুরুতে পদত্যাগ করলেও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মুখপাত্র জানান, বিমানবাহিনীর সফটওয়্যার উন্নয়নে নিকোলাস শাইলানকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন তাদের সামরিক সচিব ফ্রাঙ্ক কেন্ডেল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
৩৫ মিনিট আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৫ ঘণ্টা আগে