স্মার্টফোনে রাখা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার একমাত্র উপায় ব্যক্তিগত সচেতনতা। প্রচুর অ্যাপের ব্যবহার এবং বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করার কারণে ব্যক্তিগত ব্যবহারের অন্যান্য ডিভাইসের চেয়ে স্মার্টফোনই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এ ঝুঁকি এড়াতে কিছু টিপস:
* প্রথমেই আপনার ডিভাইসটি পাসওয়ার্ড দিয়ে লক করুন। এতে কেউ আপনার ফোন ধরলেও কোন অ্যাপ ব্যবহার করতে পারবে না। একইভাবে আপনার ফোনের মেমোরিতে থাকা কোনো তথ্যও দেখতে পারবে না। নম্বর দিয়ে পাসওয়ার্ড দেওয়া ছাড়াও স্মার্টফোনে ফিচার থাকলে আঙুলের ছাপ বা মুখের ছবি (ফেসিয়াল রিকগনিশন) দিয়েও লক করতে পারেন।
* পরিচিত বা অপরিচিত সব ধরনের সন্দেহজনক লিংকে প্রবেশ থেকে বিরত থাকুন। এটি আপনার স্মার্টফোন ও তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
* স্মার্টফোনে থাকা সব অ্যাপ নিয়মিত আপডেট রাখলে নিরাপত্তা ঝুঁকি কমবে। আর অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন।
* অনলাইনের প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড থাকলে একটি অ্যাকাউন্ট বেহাত হলে বাকিগুলোও বেহাতের ঝুঁকিতে পড়বে।
* ওপেন ওয়াইফাই নেটওয়ার্কগুলোতে ভিপিএন ব্যবহার করুন। এতে সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা মিলবে।
* স্বনামধন্য অ্যাপ সার্ভিস থেকে অ্যাপ ডাউনলোড করা ভালো। আইফোন বা আইপ্যাড হলে অ্যাপল অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে–স্টোর থেকে নিরাপদে অ্যাপ ডাউনলোড করতে পারেন।
* ক্লাউডে (গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ) আপনার ডাটা ব্যাকআপ রাখুন। এতে ডিভাইস বেহাত হলেও আপনার জরুরি তথ্য ফিরে পাবেন।
* ফোনে রিমোট ওয়াইপিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে ফোনের তথ্য দূরে থেকে মুছে দিতে পারবেন।
* ডিভাইসের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস রয়েছে। আপনার ফোনকে ভাইরাস বা ম্যালওয়ার মুক্ত রাখতে সিকিউরিটি অ্যাপ ব্যবহার করতে পারেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
২ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৪ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৬ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৮ ঘণ্টা আগে