আলোচিত প্যান্ডোরা পেপারস ফাঁসে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। সদ্য প্রকাশ হওয়া গোপন নথিতে বিশ্বের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১২ মিলিয়ন ডকুমেন্ট এবং ফাইলের তথ্য ফাঁস হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে আজারবাইজানের শাসক আলিয়েভ পরিবার গোপনে অফশোর কোম্পানি ব্যবহার করে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় বানিয়েছিল সেটি গোপন নথিতে বেরিয়ে এসেছে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইলহাম যুক্তরাজ্যে ১৭টি সম্পদ কিনেছিলেন। এর মধ্যে লন্ডনে তিনি তাঁর ১১ বছরের ছেলে হায়দার আলিয়েভের জন্য ৩৩ মিলিয়ন ইউরো দিয়ে ভবন কিনেছিলেন। ২০০৯ সালে প্রেসিডেন্ট ইলহামের পারিবারিক বন্ধুর মালিকানাধীন কোম্পানির মাধ্যমে মেফেয়ারে ভবন কেনা হয়। এর এক মাস পরই ভবনটি হায়দারের কাছে স্থানান্তর করা হয়।
গবেষণায় আরও জানা যায়, কীভাবে এই পরিবারটি ২০১৮ সালে ক্রাউন এস্টেটের কাছে তাঁদের একটি অফিস ৬৬ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছিল। ক্রাউন এস্টেট বলছে, এটি কেনার সময় আইনিভাবে প্রয়োজনীয় বিষয়গুলো দেখা হয়েছিল। তবে এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাজ্য সরকার বলছে, কঠোর আইন এবং প্রয়োগের মাধ্যমে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংসদ অনুমোদন দিলে যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানাধীন অফশোর কোম্পানিগুলোর একটি নিবন্ধন চালু করা হবে।
উল্লেখ্য, এসব নথি বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ১১৭টি দেশের ৬৫০ জনের বেশি সাংবাদিক বিশ্লেষণ করেন।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেও নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি...
১ ঘণ্টা আগে
বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে
জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
৪ ঘণ্টা আগে