সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম। এ ঘটনায় ওই বাসটিও জব্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন– ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪), বগুড়া জেলার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫), বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তাঁরা সবাই তুরাগ থানার কামারপাড়া ভাসমান এলাকায় ভাড়া থেকে আবদুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালান।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগীর বোন মানিকগঞ্জে বসবাস করেন। তিনি সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে বাসে ওঠেন। রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাঁকে নামিয়ে দেওয়া হয়। বাসের জন্য অপেক্ষা করার সময় পরিচিত দু–তিনজনের সঙ্গে তাঁর দেখা হয়। রাত ৯টার দিকে নিউ গ্রামবাংলা মিনিবাসের হেলপার মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম টঙ্গী স্টেশন রোডে নামিয়ে দেওয়ার কথা বলে ৩৫ টাকা ভাড়া চান। পরিচিত দুজনকে তিনি টঙ্গী স্টেশনে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। সে অনুযায়ী পরিচিত দুই পুরুষসহ তিনি মিনিবাসে ওঠেন। পথে আসামিদের কয়কেজন বাসে ওঠেন। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই তাদের তিনজন ছাড়া বাকি সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাদের আটকে রেখে আবার নবীনগরের দিকে নেওয়া হয়। পথে বাসের জানালা-দরজা আটকিয়ে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ছয় জন। এসময় তাঁর সঙ্গে থাকা দুজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। রাত পৌনে ১২টার দিকে নবীনগর গলফ ক্লাব সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে পৌঁছলে সঙ্গের দুজনের চিৎকারে টহল পুলিশ এগিয়ে আসে এবং তাদের উদ্ধার করে।
পুলিশ জানায়, টহল পুলিশ টের পেয়ে বাসটি আটকায়। এরপর ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যান। পরে রাতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হবে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৮ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬