
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বেকারত্ব দূর করার কোনো এজেন্ডা (পরিকল্পনা) নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ সরকারের বেকারত্ব দূর করার কোনো এজেন্ডা নেই। সংস্কার করার জন্য যে ১০টি কর্মসূচি রয়েছে সেখানে বেকারত্ব দূর করার কোনো কমিশন গঠন করা হয়নি। এ দেশে শিক্ষিত-অশিক্ষিত মিলিয়ে মোট চার কোটি লোক বেকার। আমাদের দেশে বিনিয়োগকারী নাই। চাকরি চাইলে সরকার চাকরি দেবে কী করে। এ সরকার বেকারত্ব দূর করার কথা বলেননি এবং সামনের দিকে বলবেও না।’
মান্না বলেন, ‘আমরা যে সংস্কারের কথাগুলো বলেছি এবং সরকার যে সংস্কার করছে সেখানে মানুষের জীবনের মান উন্নয়ন এবং মানুষ মন খুলে কথা বলবে সেটার কথা বলা হয়নি। রাতের বেলায় যদি কোনো মেয়ে নির্দ্বিধায় বাসায় যেতে না পারে, তাহলে সে দেশের উন্নয়ন হবে কী করে?’
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা এবং না রাখা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাবে বলে প্রশ্ন রেখেছেন মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘সরকারেরই যারা অংশ ছাত্ররা চাইলে তাঁকে চলে যেতে হবে। এখন বলছে সব দল মিলে বলেন কী করতে হবে। সব দলই কিন্তু কথা বলতে আসছে না; আসছে ছাত্ররা। আমাদের সঙ্গে কথা বলতে আসছে, আমরা জিজ্ঞেস করলাম আমরা সমস্ত দল মিলে এই রাষ্ট্রপতিকে যে চাই না এটা কার কাছে জিজ্ঞেস করব। সরকারের কাছে বলব? এই ধরনের বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে ভোট হোক।’
সংবিধান পরিবর্তন নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে। কেমন সংবিধান হবে? কেউ বলছে ৭২ এর যে সংবিধান সেটাকে ফেলে দিতে হবে এবং নতুন করে সংবিধান লিখতে হবে। কিন্তু নতুন করে যখন সংবিধান লিখবেন তখন একেকজন একেক রকম বলবে। কেউ বলবে সংখ্যানুপাতিক ভোট দেন, কিন্তু সংখ্যানুপাতিক ভোট দিলে আওয়ামী লীগ অপজিশন পার্টিতে চলে আসবে। সেটা চলবে? দেবেন সেরকম? এ কারণে আবেগের ওপর কথা বলছি না। আমরা সেরকম জায়গায় যেতে চাই যেখানে দেশের সমস্ত জনগোষ্ঠীর কল্যাণ হয়।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কারের মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। দেশের আমূল পরিবর্তন করতে হবে। জনগণ এখনো শঙ্কায় আছে। কী হচ্ছে, কী হবে। এ রকম শঙ্কায় জনগণকে রাখবেন না। এ রকম শঙ্কায় কিন্তু ষড়যন্ত্র তৈরি হয়। এই শঙ্কা কাটাতে নির্বাচন দিন।’
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজার সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া...
১২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মেট্রোস্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।’
১২ ঘণ্টা আগে
সারজিস আলম বলেন, ধোবাউড়ায় বালু লুটপাট করা হচ্ছে। আর কারা করছে তা সবাই জানেন। তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছিল, আপনারা যদি একই পথে হাঁটেন, তাহলে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে।’
১৪ ঘণ্টা আগে