
গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার (২০) নামের এক নারী হত্যা মামলায় তাঁর সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে (২৬) র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তাঁর এক সন্তান রয়েছে।
ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল দলের সদস্যদের সহায়তায় গতকাল সোমবার রাতে কালীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা-পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় গতকার সোমবার রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাইদুর রহমান সানির সঙ্গে ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নিখোঁজ হন। ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে