
নারীদের জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। পটুয়াখালীর মির্জাগঞ্জে এইচপিভি টিকা নেওয়ার পর দুই দিনে দুই মাধ্যমিক বিদ্যালয়ের ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই ছাত্রীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েছে।
আজ মঙ্গল ও গত রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও মনোয়ারখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে।
ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বৃষ্টি আক্তার এবং নবম শ্রেণির শাহানাজ আক্তার, জান্নাতুল, সুরাইয়া, সাথী, সাইফা ও লামিয়া আক্তারসহ সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। একদিন আগে মনোহারখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মোসা. জান্নাতুল ইসলাম, মিম আক্তার, আসমা আক্তার, নাজমা আক্তার ও শাহনাজ আক্তার অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মাথা ঘোরাসহ হাত-পা কাঁপে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, রোববার মনোহারখালি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ও মঙ্গলবার ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হয়। এতে দুই প্রতিষ্ঠানের ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্রীদের টিকা দিতে আসে। অষ্টম ও নবম শ্রেণিতে টিকা দেওয়ার পরই ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা তেন মং আজকের পত্রিকাকে বলেন, টিকা দেওয়ার পরে ভয়ভীতির কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। কাউন্সেলিং এর মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে