
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ পুরো কমিশন পদত্যাগ করেছে। আজ মঙ্গলবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। মমোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।' এর পরই ফোন কলটি কেটে দেন তিনি।
আজ দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।
দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কর্মচারীরা জানিয়েছেন, দুদক চেয়ারম্যান ও কমিশনার পদত্যাগ করার আগে সবার কাছে শেষবারের মতো বিদায় নিয়েছেন।
দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তাঁদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।
আজকে বিকেল ৩টার দিকে সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের মতবিনিময় সভা নির্ধারিত ছিল।

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
৮ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
৮ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত বা বিভাজন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে—এটাই একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক...
৮ ঘণ্টা আগে