চরের মানুষের জীবনের গল্প নিয়ে সোহেল রানা বয়াতি বানিয়েছেন তাঁর প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। গত বছর শেষ হয়েছিল শুটিং। এবার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেল সিনেমাটি। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নির্মাতা।
নয়া মানুষের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে নয়া মানুষ গতকাল আনকাট সার্টিফিকেট পেয়েছে। দ্রুত সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। ২০২২ সালের অক্টোবরে সিনেমার চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয়, বন্ধু হয়ে যায় কাজ। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে নতুন করে শুরু হয় সিনেমার কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘চরের সুবিধাবঞ্চিত মানুষদের গল্প দেখা যাবে এ সিনেমায়। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। চরেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার প্রমুখ।
জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে