বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যেই একের পর এক ঘটে চলেছে আগুনে ঘি ঢালার মতো ঘটনা। ঐশ্বরিয়া রাইয়ের বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। আর ওই দিন সেখানে না গিয়ে অভিষেক বচ্চন গেলেন ভোপালে। এ নিয়ে শুরু হয় আবার জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
একদিকে গতকাল বুধবার দিনভর খবরের শিরোনামে ছিলেন অভিষেক বচ্চন। এদিন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির টিজার। এরই মধ্যে দিদিমা (নানি) ইন্দিরা ভাদুড়ি অসুস্থতার খবরে পারিবারিক অনুষ্ঠানে যোগ না দিয়ে ছুটে যান সেখানে।
একদিকে যখন অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চরমে, সেই আবহে ঐশ্বরিয়ার পরিবারের অনুষ্ঠানে দেখা মিলল না অভিষেকের। ফলে আগুনে পড়ে ঘি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অভিষেক বচ্চন ভোপাল গিয়েছেন তাঁর অসুস্থ দিদিমা ইন্দিরা ভাদুড়ির দেখভাল করতে। অভিনেতার এই পদক্ষেপ নিশ্চিতভাবে পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে আরও একবার। বরাবরই বচ্চন পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকা, একে অপরের পাশে থাকার প্রতি নজর দিয়েছে এবং এই মুহূর্তে অসুস্থ দিদিমার পাশে যে নাতি থাকবে, তা ভীষণভাবেই প্রত্যাশিত।
অন্যদিকে, ইন্দিরা ভাদুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর মাহাত্ম্যও আলোচনায় উঠে এসেছে।
বুধবারই পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। পরিচালক সুজিত সরকারের সঙ্গে আসছে তাঁর নতুন কাজ। নিজের সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডলে অভিষেক বচ্চন ছবির নাম ঘোষণা করে টিজার পোস্ট করেন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। ২২ নভেম্বর এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৪ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৪ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৪ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে