
প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে