সকাল থেকে আকাশ ছিল মেঘলা। মিরপুরসহ আশপাশের এলাকায় গুমোট পরিবেশের সঙ্গে শুরু হয় দিন। দুপুর গড়াতেই নামল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনের শুরুতে গতকালের মতো আজ সাকিব আল হাসান বিরোধীদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে সাকিব ভক্তরা অবস্থান নেয় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। এ সময় তারা ব্যানার হাতে ‘সাকিব, সাকিব’ নামে স্লোগান দিতে থাকে।
গতকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বিরোধীদের কর্মসূচি লক্ষ্য করা গিয়েছিল। এসবের কারণে আজ নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আজ কোনো শিথিলতা থাকবে না এবং পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
নৌবাহিনীর একজন কমান্ডো সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিরপুর টেস্ট সিরিজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হবে। গতকাল ছাত্র প্রতিনিধিদের কিছু অংশ স্টেডিয়ামের প্রবেশ গেটে সাকিব বিরোধী সমাবেশ করেছে, কিন্তু আজ থেকে টেস্ট ম্যাচ চলা পর্যন্ত অনুমতি ছাড়া কোনো সমাবেশের সুযোগ থাকবে না। পুরো এলাকা ভিভিআইপি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।’
গত রাতে সাকিব বিরোধী এবং সমর্থক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসে। আজ বেলা ২টা থেকে উভয় পক্ষের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। অবশ্য দুপুর পর্যন্ত মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ছাত্রদের কোনো কার্যক্রম চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকেন সাকিব ভক্তরা। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যা স্টেডিয়ামের আশপাশে চলমান নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সাকিব ভক্তদের জমায়েতের সামনেই একটি গাড়ি বেরিয়ে যায়। অনেকে মনে করছেন, এটি দক্ষিণ আফ্রিকা দলের গাড়ি। সফরে এসে মিরপুরে অনুশীলনের সময় প্রোটিয়ারাও দুই দিন ধরে দেখল সাকিব বিরোধী ও সাকিব ভক্তদের পাল্টাপাল্টি কর্মসূচি।
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই টেস্টকে বিদায় জানানোর কথা সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়ে সেই ইচ্ছে পূরণের পথে ছিলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে নিরাপত্তা ইস্যুতে দুবাইয়ে থেমে যেতে হয়েছে সাকিবকে। তাঁকে বাদ দিয়েই নতুনভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
১৪ মিনিট আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
১ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
১ ঘণ্টা আগে
আইনি ও প্রশাসনিক কাজের পারিশ্রমিক নিয়ে করা মামলায় নির্ধারিত শুনানিতে আদালতে হাজির হলেন না মোহামেদ সালাহ। রোববার নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চূড়ান্ত শপথ নেওয়ার কথা ছিল মিসরীয় এই তারকার।
২ ঘণ্টা আগে