নব্বইয়ের দশকের শুরুতে ‘চার্মিং বউ’ অ্যালবামের ‘কি ছিলে আমার’ শিরোনামের গানটি বদলে দিয়েছিল মনি কিশোরের জীবন। পরে ওমর সানী ও শাবনূর অভিনীত ‘কে অপরাধী’ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল গানটি। তবে সিনেমার চেয়ে অডিও অ্যালবামেই বেশি মনোযোগী ছিলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর ৩০টির বেশি অ্যালবাম। সেই মনি কিশোর অভিমানে দূরে সরে গিয়েছিলেন গান থেকে। সংগীতের কারও সঙ্গে যোগাযোগও করতেন না। ২০১৭ সালে গানে ফিরে এলেও নিয়মিত ছিলেন না। নিজেকে আড়ালেই রাখতেন। রামপুরার ভাড়া বাসায় থাকতেন একা।
গত শনিবার সকালে বাড়ির মালিক ভাড়ার জন্য মনি কিশোরের খোঁজ করেন। সকাল থেকে তিনি মনি কিশোরের ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তখনো ফোন চালু ছিল। রাতে আবার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়ায় সরাসরি ফ্ল্যাটে গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। রুম থেকে উৎকট গন্ধ আসায় বাড়ির মালিক ফোন করেন ৯৯৯-এ। পুলিশ গিয়ে দরজা ভেঙে রুম থেকে মনি কিশোরের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, চার-পাঁচ দিন আগেই মৃত্যু হয়েছে মনি কিশোরের। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অসুস্থতার কারণে মনি কিশোর মারা যেতে পারেন। তিনি চিকিৎসা করাচ্ছিলেন বলেও পুলিশের ধারণা। বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। শিল্পীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই অশোক কুমার মণ্ডল। তিনি জানান, মনি কিশোর নানা রোগে ভুগছিলেন। হার্টের সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল তাঁর। কয়েক মাস ধরে এই সমস্যা প্রকট হয়েছে।
লম্বা বিরতি কাটিয়ে সংগীতে ফেরার পর কি ছিলে আমারসহ তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো নতুনভাবে করার উদ্যোগ নিয়েছিলেন মনি কিশোর। এ ছাড়া আরও ১৫০টি নতুন গানের পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই না-ফেরার দেশে চলে গেলেন তিনি।
নড়াইল জেলার লক্ষ্মীপুরে মামাবাড়িতে ১৯৫৮ সালে জন্ম মনি কিশোরের। পুলিশ কর্মকর্তা বাবা অনিল কুমার মণ্ডলের ছেলে অরুণ কুমার মণ্ডল ছিলেন কিশোর কুমারের ভক্ত। ডাকনাম ছিল মনি। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।
নব্বইয়ের দশকের শুরুতে বিয়ে করেন মনি কিশোর। বিয়ের সময়ই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। সে হিসেবে তাঁর মরদেহ দাফন করা হবে। মনি কিশোর বেঁচে থাকা অবস্থায় বিষয়টি একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়েছিলেন। নিন্তি যুক্তরাষ্ট্রে থাকায় মনি কিশোরের দাফনের বিষয়টি দেখভাল করছেন তাঁর ভাই অশোক কুমার। তিনি জানান, আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তারাই নির্ধারণ করবে কোথায় তাঁর দাফন হবে।
জনপ্রিয় গান

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে