Ajker Patrika

তিন মাস পর ফেসবুকে এসে গান শোনালেন মমতাজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২২: ১৬
তিন মাস পর ফেসবুকে এসে গান শোনালেন মমতাজ

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন আত্মগোপনে। অনেকের নামে হয়েছে মামলা। এই তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

তিনি দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন—সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি গত ১৬ জুলাইয়ের পর সোশ্যাল মিডিয়াতেও অনুপস্থিত তিনি। অবশেষে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন মমতাজ।

সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’ গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। তবে ভিডিওটি মমতাজ কোথায় বসে ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।

আজ সন্ধ্যার দিকে গানটি পোস্ট করেন মমতাজ। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পোস্টে রিঅ্যাকশন পড়েছে ১০ হাজার, মন্তব্য ১ হাজার ৯০০ এবং দুই শতাধিক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।

MAMOTAZ-2২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। একই আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হেরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত