
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ শনিবার শামীম মোল্লার বড় ভাই মো. শাহিন আলম আজকের পত্রিকাকে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
শাহিন বলেন, গত বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তাসহ ১২ জন ছাত্র ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেছেন। আদালত মামলা তদন্তের দায়িত্ব আশুলিয়া থানা-পুলিশকে দিয়েছেন।
শাহিন মোল্লা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তিনি যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাঁদের বিরুদ্ধেই মামলা করেছেন তিনি।
মামলার এক নম্বর আসামি প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। এরপর আছেন যথাক্রমে—নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, ৪৯ তম ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবিব, একই ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র মো. আতিকুজ্জামান, ৫০ ব্যাচের ইংরেজি বিভাগের মো. মাহামুদুল হাসান রায়হান, একই বিভাগের ৪৯ ব্যাচের হামিদুল্লাহ সালমান, ৪৭ ব্যাচের সিএসি বিভাগের সোহাগ মিয়া, সরকার রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের মো. রাজন মিয়া, একই বিভাগের ৪৫ ব্যাচের মো. রাজু আহাম্মদ, ৫২ ব্যাচের ফার্মেসি বিভাগের সাইফুল সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন।
গত ১৮ সেপ্টেম্বর শামীম মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে মারধর করা হয়। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় ও প্রক্টর অফিসে নিয়ে এসে পৌনে তিন ঘণ্টা রাখা হয়। এ সময় তিন দফায় তাঁকে মারধর করেন কিছু শিক্ষার্থী। রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়া থানা-পুলিশ তাঁকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর বিশ্ববিদ্যালয় থেকে শামীম মোল্লাকে মারধরে জড়িত থাকায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে ওই আট শিক্ষার্থীর নামে আশুলিয়া থানায় মামলা করা হয়। শাহিন আলমের মামলায় আসামির তালিকায় নতুন করে প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষার্থী মাহামুদ আল জুবায়ের যুক্ত হয়েছেন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬