
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মামুনকে। এই মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। তিনি ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এই দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা। এ ঘটনায় প্লেজেন্টের এক কর্মকর্তাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তা আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে ডেভেলপার প্রতিষ্ঠান, জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড।
সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. রুহুল কবির খান বলেন, জমির মালিকের সঙ্গে ও প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে সেটি বিক্রি করে। ওই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। মূলত তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। তবে সেই বিরোধে আবাসন কোম্পানিটি পক্ষ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনের (তৃতীয় পক্ষ)। এটি নিয়েই বিরোধের সূত্রপাত।
তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার সকালে জমির মালিকের ছেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম ভবনের ৭ তলায় নিজের ফ্ল্যাটে কাজ করতে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সহযোগিতায় ডেভেলপার কোম্পানির কর্মকর্তা আব্দুল লতিফসহ ২০ থেকে ২৫ জন তানজিল জাহান ইসলাম তামিমের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তামিমকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশের ডিসি রুহুল কবির বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছি না, আমরা অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যে ই হোক, তার দায় থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আমরা চার্জশিট দেবো। আমরা প্রাথমিকভাবে তাঁর (শেখ রবিউল আলম) সম্পৃক্ততা পাচ্ছি। এই ঘটনায় কার কি ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে।
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাদকের ওই কর্মকর্তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আমরা তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখব। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি।’
রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর অবহেলা পেয়েছি।’

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
৪ মিনিট আগে
আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
৫ মিনিট আগে
গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
৯ মিনিট আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে