আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নির্বাচনী প্রচারের মাঝে এ ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
এর আগে আরেক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বাড়তি দাম চাপিয়ে ক্রেতাদের দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে উৎসাহিত করে খাতটিকে এগিয়ে নিতে চান তিনি।
চলতি সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যের জুনাউ বিমানবন্দরে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করব। ওই সব (আমদানি করা) গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিতে পারি না।’
যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে আরও শক্তিশালী করতে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তাঁর এ পরিকল্পনার কারণে গাড়ির দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ গাড়ি রপ্তানি করেছে মেক্সিকো। এর প্রায় অর্ধেকই তৈরি করেছে জেনারেল মটরস, ফোর্ড মোটর কোম্পানি ও স্টেলান্টিসের মতো শীর্ষ নির্মাতা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স পলিসি সেন্টার বলেছে, মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক আরোপ করা হলে শুধু যে আমদানি গাড়ির দাম বাড়বে তা কিন্তু নয়; এর সঙ্গে দেশীয় উৎপাদিত ও ব্যবহৃত গাড়িরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সম্প্রতি দেশীয় শিল্প রক্ষায় চীনে নির্মিত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ওপর শতভাগ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির সমগ্র গাড়ি খাতের ওপর প্রভাব ফেলেছে। এর মাঝে এল ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রতিশ্রুতি।

রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং কঠোর রাজস্ব ও মুদ্রানীতির সম্মিলিত প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, এই তিনটি উপাদান মিলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান চাপ...
৩ ঘণ্টা আগে
সরকারের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির বিপরীতে আয়ের গতি স্পষ্টতই মন্থর, আর সেই চাপ সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা বাড়ছে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বলছে, এই পরিস্থিতিতে সরকার কার্যত নতুন টাকা ছাপিয়ে ব্যয় মেটানো শুরু করেছে।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাস্পয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে।
৭ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আসন্ন অর্থবছরে তামাকজাত পণ্যে নতুন করে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।
৭ ঘণ্টা আগে