পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে অবসর দিল অন্তর্বর্তী সরকার।
আজ যাদের অবসরে পাঠানো হয়েছে, তাঁরা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ ও টুরিস্ট পুলিশের ডিআইজি (অতিরিক্ত আইজিপি-সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) ড. খন্দকার মহিদ উদ্দিন।
সরকারি ঘোষণায় বলা হয়, জনস্বার্থে তাদের চাকরির অবসান করা হলো।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনে জড়িত থাকার পর আত্মগোপনে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করতে জনসাধারণকে সহায়তা চেয়েছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পর পুলিশ অনেক কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন। এ সময় তিনি দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
১৮ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ল। সচিব (১ নম্বর গ্রেড) থেকে ১১তম গ্রেডের মূল বেতন বেড়ে দ্বিগুণ হলো। ১২তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
২৭ মিনিট আগে
সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা
৯ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
১৩ ঘণ্টা আগে