ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচার মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
অন্য যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন—সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম ও ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান। এ ছাড়া তাদের স্বজন মিশকাত আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় এস আলম গ্রুপের সাইফুল আলম ও তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচার করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত অভিযোগটি দুদকে অনুসন্ধান চলমান।
এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিদেশে অর্থপাচার সংক্রান্তে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আবেদনের ওপর শুনানি শেষে আদালত এস আলম পরিবারের সদস্যদের ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের নির্দেশ দেন।

একটি উদ্ভাবনী রিটেইল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের তৈরি-পোশাক শিল্পের (আরএমজি) কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়াতে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং গার্মেন্ট-কেন্দ্রিক রিটেইল নেটওয়ার্ক আপন বাজার।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন পর বোতলজাত জ্বালানি এলপি গ্যাসের দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে। ফলে জুলাই মাস থেকে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার ভোক্তা সর্বোচ্চ ১ হাজার ৫২৮ টাকায় কিনতে পারবেন, যা আগের মাসে ১ হাজার ৮৮৫ টাকায় নির্ধারিত ছিল।
৫ ঘণ্টা আগে
টানা দুই দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৯ ঘণ্টা আগে
দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ শুরু হতে যাচ্ছে ৩ জুলাই। দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইনস অংশ নেবে...
১ দিন আগে