বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর। সেসব এখন অতীত, পুরোনো বিতর্ক ভুলে নতুন করে কাজ শুরু করেছেন রিয়া চক্রবর্তী। তার মধ্যে ফের বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। জালিয়াতির অভিযোগে রিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ।
মূলত একটি অ্যাপ নিয়ে সমস্যায় পড়েছেন রিয়া। এই অ্যাপ ব্যবহার করে প্রায় ৫০০ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের। সেই অ্যাপের প্রচারণা করেছিলেন তিনি। আর এই ঘটনায় তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ।
শুধু রিয়া নন, এই অ্যাপের প্রচার করে বিপাকে পড়েছেন ভারতী সিং, এলভিশ যাদবও। তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অ্যাপটি প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা খুইয়েছেন ব্যবহারকারীরা।
অভিযোগ অনুযায়ী, রিয়া চক্রবর্তী, সৌরভ জোশী, অভিষেক মালহান, পূরব ঝা, এলভিশ যাদব, ভারতী সিং, দিলরাজ সিং রাওয়াত সোশ্যাল মিডিয়ায় অ্যাপটির প্রচার করেছিলেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে