
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮ / ৭
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭ / ৭
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেই জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ১১৯ করলেই জিতে যেত বাংলাদেশ। কিন্তু মেয়েদের ক্রিকেটে স্কটল্যান্ড আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে যে বিস্তর ফরাক, বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সেটাই দেখালেন হিথার নাইট, সোফি একলেস্টনরা।
শারজায় টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৭ রানে দুই ওপেনার সাথি রানী (৭) ও দিলারা আক্তারকে (৬) হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটিতে এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্য করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হয়ে ভাঙে ৪৪ বলে গড়া দুজনের ৩৫ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারে অধিনায়কের বিদায়ের পরের ওভারেই লিনসি স্মিথের শিকার হয়ে স্বর্ণা আক্তার (২) ফিরে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাড়তে থাকে আস্কিং রানরেট। যার সঙ্গে মানিয়ে পরের কোনো ব্যাটারই ব্যাট করতে পারেননি। সোবহানা মোস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪৮ বরে খেলা তাঁর ইনিংসটিতে আছে ১টি চার ও ১টি ছয়। ২টি করে উইকেট নেন লিন্ডসি স্মিথ (২ / ১১) ও চার্লি ডিন (২ / ২২)।
এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে দুই ওপেনার মারিয়া রাউচিয়ার ও ড্যানি ওয়াট-হজ ৪৮ রানের দারুণ এক সূচনা এনে দেন। অবশ্য শুরুতেই বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন, দুই ওভার পরই বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে দিয়ে।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের স্কোর ৫০ / ১, রানরেট ৭.১৪। আরও ৬ ওভার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ / ৮১, রান রেট ৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই নিয়েছেন স্পিনাররা। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট করে নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১১ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১৩ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১৪ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১৫ ঘণ্টা আগে