
রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চারঘাট উপজেলার পদ্মা নদীর মধ্য জলসীমা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে ওই দুই বাংলাদেশি জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।
এই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পতাকা বৈঠকের জন্য সাড়া পাওয়া যায়নি।
ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি জেলে হলেন—চারঘাট উপজেলার চক মুক্তারপুর গ্রামের জেলে মানিক উদ্দিন শেখ (৩৫) ও মোফাজ্জল হোসেন শেখ (৪০)। তাঁদের দুজনকে রাজশাহীর চারঘাট সীমান্তের পদ্মার মধ্য জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।
আর বাংলাদেশের জলসীমা থেকে ধরা হলেও তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এরপর তাঁদের মুর্শিদাবাদের লালবাগ কারাগারে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল জানিয়েছেন, ওই জেলেরা ২ অক্টোবর পদ্মা নদীতে বাংলাদেশের জলসীমাতেই মাছ ধরছিলেন। তবে নদীর প্রবল স্রোতে জেলে নৌকাটি ভারতীয় জলসীমার কয়েক শ গজ ভেতরে ভেসে যায়। আর তাই বিএসএফ-৭৩ ব্যাটালিয়নের অধীনে থাকা ভারতের কাকমারী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল তাঁদের আটক করে। পরে তাঁদের সেখানকার থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ।
এ ঘটনার খবর পেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো জবাব আসেনি। তারা সাড়া দিলে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে গত বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর এই চারঘাটের সীমান্ত থেকেই দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করেন বিজিবি-১ ব্যাটালিয়ন সদস্যরা। আটক দুই ভারতীয় নাগরিককে চারঘাট থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

হত্যার শিকার সাত বছরের মেয়ে মুসলিমার বউ সাজা ছবি হাতে বাড়ির উঠোনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা ইসলাম শেখ। আর কন্যাসন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা লাইলি বেগম। মা-বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো কচুড়িয়া গ্রাম। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরে ব্যাংক ঋণ ও নিলামের তথ্য গোপন করে দখল নেওয়ার অভিযোগের ১১ মাস পর নিলামে কেনা ৬৯ দশমিক ৫ শতক জমি ফেরত পেয়েছেন রুবেল হোসেন দুলাল। আদালতের আদেশে রঘুনন্দনপুরে লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারণ ও ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়।
১০ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত, এমন সন্দেহে রবিউল ইসলাম নামে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিককে আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন...
১৪ মিনিট আগে