ব্যান্ড সংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। ওই সময় দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে ব্যান্ডের গান। কনসার্টেও ব্যস্ত সময় পার করেছে ব্যান্ডগুলো। নিজেদের একক অ্যালবামের পাশাপাশি বিভিন্ন মিক্সড অ্যালবামেও গাইতেন ব্যান্ড তারকারা। প্রিয় ব্যান্ডের অ্যালবাম কিনতে দোকানে ভিড় করতেন শ্রোতারা, কনসার্টেও দেখা যেত দর্শকের উপচে পড়া ভিড়।
গত এক দশকে ব্যান্ড সংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এখনো ব্যান্ডের পুরোনো গান শুনে নস্টালজিক হয়ে পড়েন শ্রোতারা। নব্বইয়ের দশকের জনপ্রিয় চার ব্যান্ড এবার আসছে এক মঞ্চে। তাদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে গাইবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট।
১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমনি। তারা সবাই লেজেন্ড। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
টিকিট বিক্রি শুরুর পর থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান নাদিদ। তিনি বলেন, ‘মাত্র দুই দিন হলো টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক টিকিট বুক হয়েছে। অনেকেই আমাদের ফোন করছেন। একটা বিষয় লক্ষ করছি, তরুণদের পাশাপাশি প্রবীণেরাও আগ্রহ দেখাচ্ছেন কনসার্ট নিয়ে। নবীন-প্রবীণ সবাই মিলে যাতে সুন্দর একটি কনসার্ট উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছি আমরা।’

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১ দিন আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২ দিন আগে