মধু একটি বহুমুখী প্রাকৃতিক উপাদান। ময়শ্চারাইজিং, নিরাময় এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের কারণে প্রায় সব ধরনের ত্বকের উপকার করে এটি। সপ্তাহে দুই থেকে তিনবার মধু ও লেবুর ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। তবে অত্যন্ত সংবেদনশীল বা শুষ্ক ত্বকের মানুষেরা উচ্চ অম্লতার কারণে লেবুর রস এড়িয়ে চলুন।
তৈলাক্ত ত্বক
মধু ও লেবুর রসের তৈরি মাস্ক ব্যবহারে ত্বক খুব বেশি শুষ্ক হয় না। এটি মুখের ত্বকের তেল নিয়ন্ত্রণ করে এবং লোমকূপ পরিষ্কারে সাহায্য করে।
ব্রণপ্রবণ ত্বক
হালকা এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি করতে অল্প পরিমাণ চিনির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এই ডাই স্ক্রাব ত্বকের মৃতকোষ দূর করতে পারে। ত্বক আর্দ্র রেখে ব্রণ কমাতে সাহায্য করে।
মিশ্র ত্বক
তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকে অল্প পরিমাণে লেবু ও মধুর মিশ্রণ লাগানো যেতে পারে। মধু ত্বক ময়শ্চারাইজ করে আর লেবু তেল কমাতে এবং দাগ দূর করতে সাহায্য করে।
বয়স্ক মানুষের ত্বকে
বয়স্ক মানুষের ত্বকের যত্ন খানিকটা বিশেষ ধরনের হতে হয়। এমন ত্বকে মধু ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে হবে। নিয়মিত এই সংমিশ্রণের ব্যবহার কালো দাগ কমিয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করতে পারে।

আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
৩ ঘণ্টা আগে
নিরামিষ আর আমিষ—খাবার মূলত এই দুই ধরনের। কিন্তু সনাতন ধর্মমতে খাবার তিন ধরনের—সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মেয়ে যখন বছরান্তে ঘরে ফেরে, তখন এই সব ‘ধরন’ ধরে ধরে খাওয়া হয় না, যায়ও না। ‘মেয়ে ঘরে ফেরে’—দুর্গাপূজায় এই বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
৪ ঘণ্টা আগে
উৎসব মানে আনন্দের রঙে ঘর ভরিয়ে তোলা। বিশেষ করে দুর্গাপূজা বা শারদীয় উৎসবে বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে আলপনা না আঁকলে যেন উৎসবের আমেজ অসম্পূর্ণ থেকে যায়। তবে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য টাইলসের মেঝেতে আলপনা আঁকা কিছুটা চিন্তার কারণ হতে পারে।
৪ ঘণ্টা আগে
আলতার রক্তিম ছোঁয়া সাজে এনে দেয় অপরূপ মার্জিত ভাব। তবে ঐতিহ্যবাহী তরল আলতার ছিটকে পড়া বা শুকানোর দীর্ঘ অপেক্ষার ঝামেলা এড়াতে আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আলতা পেন।
৫ ঘণ্টা আগে