
ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কয়েক দিন আগে মুম্বাইয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিয়া বারদে নামের ওই নারীর পরিচয় হিসেবে ভারতের পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশি নাগরিক’ এবং ‘পর্নো তারকা’। তাঁকে গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে উঠে এসেছে শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেন রিয়া বারদে। তিনি রাজ কুন্দ্রার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন। এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি ওই অভিনেত্রীকে চেনেন না।
হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা জানান, তাঁর নামে যে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে, তাতে তিনি খুবই হতাশ। রাজ বলেন, ‘খবরে বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই নারী আমার সঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট করে দিতে চাই, এ নারীকে আমি চিনি না। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটির সঙ্গেও কখনো যুক্ত ছিলাম না।’
রাজের দাবি, এমন ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেয় করা হচ্ছে। ঘটনাটি চাঞ্চল্যকর করতে ভারতীয় মিডিয়াগুলো তাঁর নাম ব্যবহার করছে বলেও অভিযোগ তাঁর। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, যেসব মিডিয়া রিয়া বারদের সঙ্গে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করেছে, সেগুলোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রাজ। এ ছাড়া বোম্বে হাইকোর্টে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১০ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২১ ঘণ্টা আগে