ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ে রিয়া বারদে নামের এক পর্নো তারকাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাঁর বাবা-মা কাতারে থাকেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।
মুম্বাই শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহরতলি এলাকা উলহাসনগর থেকে তাঁকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এনডিটিভি বলছে, বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালি-এ নামে এলাকায় বাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকাণ্ড।
অমরাবতীর একজন বাসিন্দা রিয়া এবং তাঁর তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন। হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ধারা ১৪(এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করেছে। এ ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে।
প্রতিবেদনে বলা হয়, রিয়া আরোহি বারদে নামেও পরিচিত। তাঁর বাবা-মা বর্তমানে কাতারে রয়েছেন।
তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন। তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তাঁর মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ। তাঁদের সন্ধান শুরু করেছে পুলিশ।
এর আগে, চলতি বছরের শুরুতে জাল পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করে পাকিস্তানে ভ্রমণের অভিযোগে মহারাষ্ট্রের থানে ২৩ বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে একটি মামলা করা হয়।
নাগমা নুর মাকসুদ আলী নামের ওই তরুণী সানাম খান নামেও পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে নাম পরিবর্তন, আধার কার্ড, প্যান কার্ডসহ বিভিন্ন পরিচয়পত্র তৈরির অভিযোগ ওঠে।

কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে আজ মঙ্গলবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটের দিকে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কূটনৈতিকপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। যুদ্ধ শিগগির শেষ হবে, ট্রাম্পের সোমবারের এই কথার পরদিনই আবার দাম অনেকটা পড়ে যায়। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের দোদুল্যমানতা এবং অব্যাহত যুদ্ধের কারণে হুট করেই তেলের...
৬ ঘণ্টা আগে
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনো ইসফাহানের ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে অক্ষত থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
৭ ঘণ্টা আগে
ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ ব
৮ ঘণ্টা আগে