
এমন মধুর সমস্যায় অনেক খেলোয়াড়ই যে পড়ে থাকেন। খেলার মাঝেই বিয়ের অনুষ্ঠান ইংল্যান্ডের পেসার ওলি স্টোনের। সেটাও সমস্যা হতো না। ঝামেলা বেঁধেছে অন্য জায়গায়। টেস্ট খেলবেন পাকিস্তানে। সেই ম্যাচ শেষ করতে না করতেই সুদূর ইংল্যান্ডে বিয়ের জন্য উড়াল দেবেন স্টোন।
বাগদত্তা জেসের সঙ্গে স্টোনের বিয়ের অনুষ্ঠান ১২ অক্টোবর। এর আগেই মুলতানে শেষ হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট চলবে ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। যদি পাঁচ দিনের আগে খেলা শেষ হয়ে যায়, তাহলে স্টোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তেমন একটা সমস্যা হবে না। কারণ ইংল্যান্ডের পেসারকে পাড়ি দিতে হবে ৫ হাজার মাইল দূরত্ব। কিলোমিটারের হিসেবে সেটা ৮ হাজার ৪৭। ইস্ট অব ইংল্যান্ডের নরফোকে তাঁর (স্টোন) বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইংল্যান্ডের পেসার বলেন, ‘ব্যাপারটা একটু পাগলাটে। দারুণ সমস্যাও বটে।’
ব্যস্ত সূচির কারণে স্টোন চাইলে বিয়ের সময় পিছিয়ে দিতে পারতেন। তাঁর (স্টোন) বাগদত্তা জেসেও ব্যাপারটা তাঁকে বলেছিলেন। তবে ইংল্যান্ড পেসারের চিন্তা-ভাবনা যে অন্যরকম। বিবিসি স্পোর্টসকে স্টোন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের জন্য যখন ইংল্যান্ড দলে ডাক পেলাম, তখন জেস আর আমি চিন্তা করছিলাম পাকিস্তান সিরিজেও দলে থাকলে কী হবে! জেস বলছিল, বিয়েটা সে পিছিয়ে দিতে রাজি। তবে আমার মনে হয়েছিল, সব ঠিকঠাক রেখে এগোনো যায় কি না। আমার জন্য সে যে ত্যাগ স্বীকার করেছে, তখন মনে হলো কিছু একটা করা যায় কি না।’
খেলা-বিয়ে-খেলা—স্টোন যে এমন কিছু করতে চাইছেন, সেটা আগেই জানিয়ে রেখেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। এ কারণে তাঁর কোনো সমস্যা হবে না। কারণ প্রথম টেস্টের পর বিয়ে করবেন। শুভ কাজ সেরে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দেবেন। মুলতানে ১৫ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট।
সিরিজের প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড এখনো একাদশ ঘোষণা করেনি। যদি একাদশে সুযোগ না পান, তবু পঞ্চম দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন স্টোন। ইংল্যান্ড পেসার বলেন, ‘ম্যাচ পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত গেলেও দলের সঙ্গে থাকছি। জানি যে পরদিন কিছুটা ক্লান্তি কাজ করবে। তবে সেটা তো ভালোই। যখন তাকে (জেসে) প্রস্তাব দিয়েছিলাম, তখন থেকে এ রকম কিছুরই অপেক্ষা করে আসছি।’
স্টোন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩-এর গ্রীষ্মে। তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যেখানে সর্বশেষটি খেলেছিলেন ২০২১ সালে। ইংল্যান্ড দল নিয়ে তখন হয়তো তেমন চিন্তাভঅব তবে সময়ের ব্যবধানে কত কিছুই না বদলে যায়। ২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ ম্যাচ খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ৫ ও ৯ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১ ম্যাচ। এ বছর খেলেছেন ২ টেস্ট ও ১ ওয়ানডে। ওয়ানডেটা খেলেছেন ২১ সেপ্টেম্বর লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৮ ঘণ্টা আগে