
দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’
ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না।
আরও পড়ুন: দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ঘটনার এক মাস পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার পাশাপাশি জড়িতদের জরিমানাও করেছে।
৫ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পরই শঙ্কাটা তৈরি হয়েছিল। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছুই করতে হতো পাকিস্তানকে। কিন্তু এ যাত্রায় আরও বেশি মুখ তুবড়ে পড়ল সফরকারীরা। দুই ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো লজ্জাজনক হার।
৫ ঘণ্টা আগে
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৬ ঘণ্টা আগে