ম্যানচেস্টার সিটির ‘অক্সিজেন’ তিনি। আর স্পেনের ‘কম্পিউটার’। মাঝমাঠে ডিফেন্ডার ও আক্রমণভাগে সেতু তৈরি করতে তাঁর মতো নিপুণ কারিগর বর্তমান ফুটবল বিশ্বে আর কজন আছেন?
গত ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোয় দাপুটে জয়ের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘আমাদের রদ্রি আছে, যে এক নিখুঁত কম্পিউটার। সে সবকিছু ব্যবস্থা করতে পারে।’
রদ্রি গুরুর কথার প্রমাণ দিয়ে স্পেনকে রেকর্ড চতুর্থ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আগে গত মৌসুমে পেপ গার্দিওলাকে এনে দেন রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ। কিন্তু সেই রদ্রিকে এই মৌসুমে আর পাচ্ছেন না স্প্যানিশ কোচ।
পরশু রাতে লিগে নিজেদের মাঠ ইতিহাদে আর্সেনালের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে চোটে পড়েন ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ২১ মিনিটে মাঠ ছাড়তে হয় রদ্রিকে। হাঁটুর চোটে (এসিএলে চোট) পড়ায় এ মৌসুম শেষ হয়ে গেল তাঁর—বেশ কিছু গণমাধ্যমের বরাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক সাইট ব্লিচার রিপোর্ট ফুটবল।
শিষ্যের চোট নিয়ে আর্সেনাল ম্যাচ শেষে গার্দিওলা বলেছিলেন, ‘রদ্রি শক্তিশালী। সে কিছু একটা অনুভব করায় মাঠে ছেড়ে ছিল। অন্যথায় রদ্রি এখানে থাকত। সে বিশ্বের সেরা মিডফিল্ডার। ব্যালন ডি’অর বিজয়ীদের সম্ভাব্যদের একজন। তাকে ব্যালন ডি’অর জিততে দেখলে ভালো লাগবে।’
সিটিকে লিগ ও স্পেনকে ইউরো জিতিয়ে এবারের ব্যালন ডি’অর বিজয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন রদ্রি। কিন্তু চলতি মৌসুম তাঁর শেষ হতে বসেছে ৬৬ মিনিট খেলে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলে সিটি ছয় ম্যাচ খেলেছে। কিন্তু কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেননি রদ্রি। ছিলেন বেঞ্চে বসেও।
আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা রদ্রি ক্লাব ও জাতীয় দলের হয়ে গত ৮৪ ম্যাচে হেরেছেন মাত্র ১ ম্যাচ। সিটির হয়ে গত মৌসুমে ৬৩ ম্যাচে মাঠে দেখা গেছে তাঁকে। খেলেছেন ৫ হাজার মিনিট। এমন এক খেলোয়াড় চোটে পড়ায় কপালে ভাঁজ পড়েছে গার্দিওলার। সিটির কোচ শিষ্যকে নিয়ে বলেছেন, ‘আমি জানি না কী ঘটছে, তবে এটা দুশ্চিন্তার বিষয়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে গতকাল চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে দারুণ একটা দৃশ্য দেখা গেল। ক্রিকেটপাড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অতিপরিচিত বুলু চন্দ্র ঘোষ ব্যাটিং টেকনিক নিয়ে গভীর আলোচনা করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে! নেহাতই হালকা বিষয়।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে আব্দুল গাফফার সাকলাইনের সুযোগ মিলেছে চমক হিসেবে। সিলেটে লাল বলের বিসিএল খেলার সময়েই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার খবর পেয়েছেন সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দেশটির সরকার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। এসএলসির এক সূত্রের বরাতে এমন খবর দিয়েছে এএফপি।
৮ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে