
সোয়া তিন দিনে শেষ হয়ে গেছে চেন্নাই টেস্ট। চেন্নাইয়ের লিটল মাউন্টের ব্যস্ত রাস্তা লাগোয়া বাংলাদেশ দলের হোটেল আইসিটি গ্র্যান্ড চোলা। সেখানেই কাল বিশ্রামে দিনটা কাটালেন শান্ত-সাকিবেরা।
আজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরের উদ্দেশে চেন্নাই ছাড়বে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট। কিন্তু এই কানপুরে যাওয়ার আগে চেন্নাই থেকে কী নিয়ে যাচ্ছে বাংলাদেশ? প্রাপ্তির খাতা যে শূন্য। সবচেয়ে বড় চিন্তা দলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে নিয়ে। বিশ্রামের দিনেও তাই ঘুরেফিরে এল সাকিব ইস্যু।
কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নিয়েও প্রশ্ন উঠে গেছে। সেটির অন্যতম কারণ, অভিজ্ঞ অলরাউন্ডার কি পুরো ফিট? চেন্নাই টেস্টের মাঝেই ধারাভাষ্যকার মুরালি কার্তিক ও তামিম ইকবালের আলোচনায় সাকিবের আঙুলের পুরোনো এক অস্ত্রোপচার নিয়ে অনেক আলোচনা হলেও দলের পক্ষ থেকে জানানো হয়, সেই অস্ত্রোপচার নিয়ে নতুন করে কোনো সমস্যা নেই সাকিবের। তবে সবশেষ জসপ্রীত বুমরার একটি বলের আঘাতে তিনি ব্যথা পেয়েছেন আঙুলে। দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হান্নান সরকার কাল জানালেন, কানপুরে অনুশীলন সেশনের পরে সাকিবকে পাওয়া না পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা। টিম হোটেলে গতকাল হান্নান সরকার বলেছেন, ‘আজ (গতকাল) বিশ্রামে আছে। কানপুরে আমাদের দুটি সেশন হবে এবং তার পরে (দ্বিতীয় টেস্টে সাকিবের উপস্থিতি সম্পর্কে) দেখব। আমরা এখন কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’
সাকিবের সমস্যা যেন পিছুই ছাড়ছে না। গত বছর ভারতেই যেমন বিশ্বকাপ শেষ করতে পারেননি আঙুলের চোটে পড়ে। চলতি বছরের শুরুতে চোখ, পরে হেড পজিশন নিয়ে সমস্যায় ভুগতে দেখে গেছে তাঁকে। গত জুনে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলার সময়ে নেক ব্রেস পরে অনুশীলন করেছেন। সবশেষ চেন্নাই টেস্টে মুখে রাবার স্ট্র্যাপ কামড়ে হেড পজিশন ঠিক রাখার চেষ্টা করছেন। সাকিবের গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনকেও বিষয়টি নিয়ে একটু চিন্তিত মনে হলো। একজন ক্রিকেটার ১৭ বছর সব ধরনের ক্রিকেট খেলার পর, ধারাবাহিক পারফর্ম করার পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে ব্যাটিংয়ে মাথার অবস্থান নিয়ে এতটা সমস্যায় ভুগছেন, সেটির উত্তর সালাহ উদ্দিনও খুঁজছেন। কাল ফোনে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আসলেই এটা বিরল মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আগে কখনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখিনি। শরীরের বিষয়ে আমার পক্ষে বিস্তারিত বলা কঠিন।’ তবে সাকিব কালো ফিতা মুখে গুঁজে হেড পজিশন ঠিক রাখার যে কৌশল অবলম্বন করছেন, এটি তাঁকে বেশ কাজে দিচ্ছে বলে মনে করেন সালাহ উদ্দিন, ‘ও সবই করছে (হেড পজিশন ঠিক রাখতে)। অনেক জায়গায় চোখের চিকিৎসক দেখাল। কেউ বলে ভালো, কেউ বলে, না! তবে এটা কাজে (মুখে রাবার স্ট্র্যাপ) লাগছে। আগের তুলনায় হেড পজিশন এখন অনেক ভালো। ভালো ফলও পেতে শুরু করছে সে।’
ভারত সফরের মাঝে দেশেও আলোচনা সাকিবকে নিয়ে। ভারত সফর শেষে অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না, এ প্রশ্ন আসছে তাঁকে হত্যা মামলার আসামি করায়। বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না সাকিব। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে শাহরিয়ার বলেছেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত (দলে থাকা না থাকা) কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ ব্যক্তিগতভাবে দেখছি না।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে