২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অফিশিয়াল গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ১ মিনিট ৪০ সেকেন্ডের গানে যতটা না ক্রিকেট দেখা গেল, তার চেয়ে বেশি যেন নাচানাচি!
‘হোয়াটেভার ইট টেকস’ নামের গানটি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান। গানটি ডব্লিউ. আই. এস. এইচ নামের ব্যান্ড তৈরি করেছে। সব পপ নারী গায়িকাদের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে। গানটি আজ আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সময় বিকেল ৩টায় প্রকাশ করেছে। ১০০ সেকেন্ডের সেই গানের শুরুতে দেখা গেছে একটা টেবিলের ওপর ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। একটা মঞ্চে চারজন নাচানাচি করছেন ‘ডু ইট, ডু ইট’ বলে।
বিশ্বকাপ নিয়ে আইসিসির অফিশিয়াল গানের ব্যাকগ্রাউন্ডে সিনেমা হল ফুটিয়ে তোলা হয়েছে, ভিডিওতে পপ কর্ন খেতেও দেখা যাচ্ছে। যেন বোঝানোর চেষ্টা, ক্রিকেট সিনেমার মতোই বিনোদনদায়ী। যেখানে শুটিং হয়েছে, সেটির দেয়ালে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের ছবি আছে। পপ তারকারা এসে ক্রিকেটের মতো অঙ্গভঙ্গিও করেছেন। সেই গানের ভিডিওতে ভারতীয় এক নারী ক্রিকেটারকে আউট করে নিগার সুলতানা জ্যোতিদের উল্লাসের ফুটেজ আছে। বিশ্বকাপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বাঁধভাঙা উচ্ছ্বাসও তুলে ধরা হয়েছে ভিডিওতে। ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বিখ্যাত নৃত্যের উদযাপন রাখা হয়েছে।
গানটির সংগীত পরিচালক মাইকি ম্যাকক্লিয়ারি। সুর করেছেন পার্থ পারেখ। গানটি প্রকাশের পর ফেসবুকে একজন দর্শক মন্তব্যের ঘরে জানতে চেয়েছেন, ‘এখানে কি বলিউড সিনেমার প্রচারণা হচ্ছে নাকি ক্রিকেটের?’ কেউ রসিকতাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন এই বলে, ‘জয় শাহ কোথায়?’ কারণ জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। অনেকেই বাংলাদেশ নারী দলকে শুভকামনাও জানিয়েছেন। কেউ আবার মনে করছেন, ক্রিকেটের সংগীত তো নয় যেন বলিউডের কোনো আইটেম সং!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান নিয়ে রোমাঞ্চিত ডব্লিউ.আই.এস.এইচ ব্যান্ড। এক যৌথ বিবৃতিতে ব্যান্ডটি বলেছে, ‘আমরা সব নারী গ্রুপ মিলে গানটা গাইতে পেরেছি বলে গর্বিত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল গান আমরা তৈরি করেছি। ক্রিকেট এমন এক শক্তি যা দেশ এবং বিশ্বের মানুষকে একত্রিত করতে পারি। এমন উৎসবে অবদান রাখা আসলেই অনেক সম্মানের।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজা ও দুবাইয়েই হবে মূলত আইসিসির নারী ইভেন্টটি।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৮ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১০ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১০ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১২ ঘণ্টা আগে