বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে হবে। অর্থনীতি শক্তিশালী করতে হবে। বেকারত্ব দূর করতে হবে। এজন্য সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে আশা ছিল তা বাস্তবায়ন করতে হবে।
আজ শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় ভাচ্যুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের তাঁত শিল্পের শাড়ি, লুঙ্গি সারা বিশ্বে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।
বিএনপির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চুয়ালি বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম. এ মুহিত।
সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই স্মরণ সভা হয়।

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
২ ঘণ্টা আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
৬ ঘণ্টা আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ দিন আগে