শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে নিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা। দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেও জিতে নিয়েছে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। রহমান গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানরা।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান ও নাঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ১৩৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন রশিদ। নিজের ২৬তম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করা যেত আফগান অলরাউন্ডারের। ম্যাচ-সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান। গুরবাজ ও রিয়াজ হাসান যোগ করেন ১৭.৩ ওভারে ৮৮ রান। ২৯ রানে ফেরেন রিয়াজ। ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রান করেছেন গুরবাজ। ৪২ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি এটি আফগান ওপেনারের।
৬৬ বলে ৫০ রান এসেছে রহমাত শাহর ব্যাট থেকে। ৫০ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ।
৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে টেম্বা বাভুমা ও টনি ডে জর্জি ১৪ ওভারে তোলেন ৭৩ রান। বাভুমাকে (৩৮) রানে ফিরিয়ে আফগানিস্তানকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন ওমরজাই।
তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং। ৬১ রানে বাকি ৯ উইকেট হারায় তারা। শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রশিদের ৫ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারোট নিয়েছেন ৪টি উইকেট।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
৮ ঘণ্টা আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
৮ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
১০ ঘণ্টা আগে