গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে ভেঙে যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার। বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ঠিকানা পরিবর্তন করছেন অভিষেক। মুম্বাইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। এমন খবরের পর নেটিজেনরা মনে করছেন জীবনের নতুন অধ্যায় শুরু করতেই অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিষেকের নতুন অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন জলসার কাছাকাছি অবস্থিত। এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়। ৪৮৯৪ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের জন্য অভিষেকের খরচ হয়েছে ১৫ কোটি রুপির বেশি।
অভিষেকের অ্যাপার্টমেন্ট কেনার খবর ছড়ানোর পর প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক? তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন? শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণেই বচ্চন বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে নতুন বাড়িতে কবে উঠছেন কিংবা স্ত্রী-সন্তান নিয়ে উঠছেন কিনা এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা হলেও এখনো এই বিষয়ে কোনো কথাই বলেনি বচ্চন পরিবার। তাই অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বিষয়ে জল্পনাতেই আটকে আছে। গত জুলাইয়ে ঐশ্বরিয়া একটি রেড কার্পেট ইভেন্টে একা অংশগ্রহণ করার পর বিচ্ছেদ গুঞ্জন আরও বেড়ে যায়। শুধু তাই নয়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানা অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। আলাদাভাবে অনুষ্ঠানে গিয়েছিল বচ্চন পরিবার।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে