ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতকাল বুধবার চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে মেরেছে আবাসিক ছাত্ররা। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সামাজিক মাধ্যম। প্রতিবাদে শামিল হয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ফেসবুকে তিনি জানান, এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গান করবেন না।
ফেসবুকে আহমেদ হাসান সানি লেখেন, ‘এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আর ঢাবি ও জাবিতে গান করতে বা এমন কোনো কাজে যেতে চাই না। একজন শিল্পী হিসেবে এটা আমার বিবেকের প্রশ্ন। আমি খুনিদের বিচার চাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন আহমেদ হাসান সানি। আন্দোলনের সময় ‘গণদাবি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সাঈদ জুবেরীর লেখা গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন সানি। তিনি বলেন, ‘উত্তাল ছাত্র–জনতার সামনে দাঁড়িয়ে সমস্ত ভয় সাহসে রূপান্তরিত হয়। সেটাই তো আমরা দেখলাম। ছোট ছোট সাহসের কাঠি দিয়েই এত বড় অভ্যুত্থান ঘটেছে।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে