পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩১ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে