...জীবন যদি বদল করা যেত
ভালো জীবন হতো আমার, সুখের জীবন হতো।
এ যেন শহুরে মানুষের চিরকালীন হাহাকার। আবদ্ধ যান্ত্রিক জীবনে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য তাই শহরের মানুষ এখন ভ্রমণে বেরিয়ে পড়েন। আর ভ্রমণ শুরু হয় যাত্রাপথ থেকে। তাই সেটা হওয়া চাই আরামদায়ক। কিছু জিনিস আপনার যাত্রাপথকে করে তুলবে উপভোগ্য।
নেক পিল, কুশন
এগুলো দীর্ঘ ভ্রমণে ঘাড় ও মাথাকে আরাম দেবে। কারও যদি কোমরে ব্যথা থাকে, সে ক্ষেত্রে একটি ছোট কুশন সঙ্গে রাখতে পারলে উপকার পাওয়া যাবে।
হালকা শাল, চোখের মাস্ক
যাঁদের ঠান্ডা লাগার সমস্যা বেশি, যাত্রাপথে তাঁদের অবশ্যই একটা হালকা শাল বা চাদর সঙ্গে রাখা জরুরি। এ ছাড়া যাত্রাপথে যাঁদের হালকা ঘুমিয়ে নেওয়ার অভ্যাস আছে, তাঁরা চোখের মাস্ক সঙ্গে রাখতে পারেন ভালো ঘুমের জন্য।
ভ্রমণ অ্যাপ
এমন কিছু অ্যাপ পাওয়া যায়, যেগুলো ভ্রমণের প্রতিটি অংশকে যতটা সম্ভব নির্বিঘ্ন করে তোলে। ভ্রমণের সময় ইন্টারনেটে অ্যাকসেস পাওয়া স্বস্তিদায়ক। তাই সুযোগ থাকলে ভ্রমণ অ্যাপ থেকে গন্তব্য সম্পর্কে ধারণা নিয়ে বের হওয়া উচিত।
মাউথওয়াশ ও পানির বোতল
দীর্ঘ সময় যাত্রা করতে করতে মুখে অস্বস্তি অনুভূত হতে পারে। তাই যাত্রাপথ যদি দীর্ঘ হয়, তাহলে হাতের কাছে টুথব্রাশ, পেস্ট বা এজাতীয় জিনিস সঙ্গে রাখা ভালো। যাত্রাপথে নিজের জন্য একটি পানির বোতল রাখুন। এতে শরীরে পানির ঘাটতি তৈরি হবে না। পাশাপাশি প্লাস্টিকের বোতলের ব্যবহার এড়িয়ে চলা সম্ভব হবে।
পাওয়ার ব্যাংক
যোগাযোগ কিংবা ছবি তোলার বেশির ভাগ করা হয় মোবাইল ফোনে। ফলে স্বাভাবিক কারণে এটি এখন মানুষের আবশ্যক ভ্রমণসঙ্গী হয়ে উঠেছে। তাই ভ্রমণের সময় অবশ্যই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যেন আনন্দ মাটি হয়ে না যায়।
সঙ্গে রাখুন বই
কেউ বই হাতে নিয়ে পড়তে ভালোবাসেন, আবার অনেকে ই-বুক পছন্দ করেন। যাঁর যেভাবে বই পড়তে ভালো লাগে, তেমন কিছু বই যাত্রাপথে সঙ্গে রাখুন। ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠবে।

ফ্রিজ খুললেই মেজাজটা খারাপ হয়ে যায়? কাচ, সিরামিক, মেলামিন, স্টিলের বাটিভর্তি খাবার আর ফ্রিজের দরজায় একেক গড়নের বোতল রাখা। প্রায় রোজই ভাবেন, ফ্রিজটা নতুন করে সাজাবেন, গোছাবেন। কিন্তু সেটা হয়ে উঠছে না। তাহলে এই ফিচার আপনার জন্যই।
১০ ঘণ্টা আগে
টাকার টানাটানি কেবল যে রাতের ঘুম কেড়ে নেয়, তা নয়। নিয়মিত অভাবের কারণে যে মানসিক যন্ত্রণা বা ‘স্ট্রেস’ তৈরি হয়, তা কি আমাদের মস্তিষ্কের গঠনকেও বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল বিজ্ঞানী এক দীর্ঘমেয়াদি গবেষণা চালান।
১১ ঘণ্টা আগে
রাতের অভ্যাস! আমাদের দেশের জীবনধারায় এর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। কিন্তু গবেষণা বলছে, রাতের সঠিক অভ্যাস আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এই প্রভাবের কারণে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমতে পারে।
১৩ ঘণ্টা আগে
ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়ানোর একটা বয়স থাকে। ফড়িংয়ের পেছনে দৌড়ানো কিংবা শরতের আকাশে সাদা মেঘ দেখে আশ্চর্য হওয়ার সময় সারা জীবন একই থাকে না। স্কুল বা কলেজের বেঞ্চ থেকে খেলার মাঠ কিংবা কিশোর বয়সের রোমাঞ্চের পেছনে ছুটে...
১৬ ঘণ্টা আগে