দেশের বিভিন্ন এলাকায় ভাসমান যৌনকর্মীরা মারধরের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজধানীর রাস্তায় যৌনকর্মীদের মারধরের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ সব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন মানবাধিকারকর্মীরা।
এইচ এম রাসেল সুলতান (দোকানি রাসেল) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওর শুরুতেই প্রহারকারী যুবককে বলতে শোনা যায়, ‘এইভাবে উচ্ছেদ করতে হবে পতিতাদের। এক গ্রুপকে মারছি, আরেক গ্রুপ আসছে।’ এরপর ওই যুবক সবুজ রঙের পাইপ দিয়ে এক নারীকে বেধড়ক পেটাতে থাকেন। এরপর আরেকজনকে তাড়া করেন। পরে এক কিশোরীকে পেটাতে থাকেন। যুবকের পা ধরে মেয়েটি বারবার বলতে থাকে, ‘এ কাজ ছাইড়া দিমু।’
ভিডিওতে সংযুক্ত ক্যাপশনে রাসেল নামের ওই যুবক লেখেন, ‘শেষ পর্যন্ত না দেখে কোনো মন্তব্য করবেন না প্লিজ। এদের মূল হোতা এই কাপড় পরা মহিলাটা। দেখলে প্রতিহত করুন।...সবাই প্রতিবাদে অংশগ্রহণ করুন। উৎসাহ দিন।’
ঘটনাটি রাজধানীর শ্যামলী স্কয়ারের বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।
নারায়ণগঞ্জেও রাস্তায় যৌনকর্মীদের মারধর করা হচ্ছে বলে আজকের পত্রিকাকে জানান অক্ষয় নারী সংঘ সভানেত্রী কাজল আকতার। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের এক নম্বর রেল স্টেশন, শহীদ মিনারসহ কয়েকটি এলাকায় মেয়েদের মারধর করা হচ্ছে। আমরা কার কাছে বিচার দেব? পুলিশ তো নাই। থাকলেও কোনো কাজ হয় না। তারা উল্টো আমাদের থেকে পয়সা খায়।’
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলি বলেন, ‘শ্যামলীতে একজন অন্তঃসত্ত্বা যৌনকর্মী মারধরের শিকার হয়েছে। মেয়েটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে।’
মানবাধিকার কর্মীরা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটেছে। আর ভাসমান যৌনকর্মীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে।
যৌনকর্মীদের মানবাধিকার রক্ষায় কাজ করে সংহতি নামের একটি মোর্চা। এই মোর্চার সভাপ্রধান মাহবুবা মাহমুদ লীনা জানান, রাস্তায় বের হলেই যৌনকর্মীদের মারধর করা হচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের ওপর হামলার ঘটনায় সহায়তা চেয়ে গত ২১ আগস্ট সমাজকল্যাণ উপদেষ্টার কাছে চিঠি পাঠায় সংহতি। সেখানে জানানো হয়, দৌলতদিয়া যৌনপল্লীতে গত ৫–১০ আগস্ট পর্যন্ত প্রতি রাতে দলবলসহ ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এ সব ঘটনায় যৌনপল্লির এক-তৃতীয়াংশ নারী পালিয়ে বেড়াচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করছেন।
সংহতির হিসাব মতে, বর্তমানে বাংলাদেশে ১ লাখ ২ হাজারের বেশি যৌনকর্মী রয়েছেন। তাঁদের বেশির ভাগই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যৌনকর্মীদের ওপর হামলা মানবাধিকার লঙ্ঘন। আমরা ইমিডিয়েটলি পুলিশকে জানিয়েছি যেন এটা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটা আমাদের নজরে এসেছে। আমরা এটাকে সিরিয়াসলি দেখব। এটা যেন আর না ঘটে সে ব্যবস্থা করতে হবে।’

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬