
এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে-এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল-কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘পরে জানতে পারি গাড়িটি আমার এক ছোট ভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমিজমার বিষয়গুলো দেখে থাকেন। এ জন্য তাকে চলাচলের জন্য গাড়ি দিয়েছে।’
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি–এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইছি।’

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
১৮ ঘণ্টা আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
১ দিন আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
২ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে