
দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।

ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ৩১ বছর বয়সী এই যুবক কোনো সাধারণ অপরাধী নন, বরং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং উদীয়মান ভিডিও গেম ডেভেলপার।
২৮ মিনিট আগে
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলির নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি বলেছেন, এই ঘটনা তাঁর পরিকল্পিত হোয়াইট হাউস বলরুমের নিরাপত্তা অবকাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ডিনার করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই হোটেলের বাইরে গুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে চটজলদি ট্রাম্পকে অক্ষত অবস্থায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্পের ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা এই...
১ ঘণ্টা আগে
ভারতের ইতিহাসের প্রতিটি মোড়কে লেন্সের মাধ্যমে অমর করে রাখা কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার ভোরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে