পানি কমা শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি বন্যাদুর্গত এলাকার মানুষের। বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন। দুর্গত এলাকায় গিয়ে সহায়তা করছেন। গতকাল ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান চিত্রনায়িকা শবনম বুবলী। বন্যাদুর্গতদের কাছে তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ করেন এই নায়িকা।
বৃহস্পতিবার রাতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময়ে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে বুবলী লেখেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’
বন্যার্তদের জন্য সংগ্রহ করা তহবিল ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বুবলী লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ত্রাণভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়িসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন তিনি।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৩৭ মিনিট আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
১ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৪ ঘণ্টা আগে