৩১ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে আয়োজিত বাংলা মেলায় পারফর্ম করবেন সংগীতশিল্পী বেবী নাজনীন।
বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন বেবী নাজনীন। আগামীকাল কানাডার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম জানান, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। মেলায় সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে বলে জানা যায়।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তাঁর পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরেই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।
দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রীয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। জানা গেছে, আগামী মাসেই দেশে ফিরবেন বেবী নাজনীন।
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তাঁর সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে।

গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৪ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৮ ঘণ্টা আগে