ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।’
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ‘অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।’
প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে সাইফুদ্দীন আহমদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের কোনো দলীয় পরিচয়ে নয়, শিক্ষার্থী হিসেবে আমার কাছে সকলে সমান থাকবে। আমি আজ যোগদান করেছি, চিঠিও পেয়েছি।’
আরও খবর পড়ুন:
- নতুন উপাচার্য পেল তিন বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের‘মনগড়া ভিসি’ ছিদ্দিকুল
- বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ— ভাইরাল দাবিটি কি সত্য
- এয়ারলাইনের ভুলে যাত্রীরা টিকিট কিনলেন অবিশ্বাস্য ছাড়ে
- পদোন্নতিতে লন্ডভন্ড প্রশাসনের পিরামিড
- উপদেষ্টাদের সফরে বিদায় ও অভ্যর্থনায় নতুন রাষ্ট্রাচার
- পেট্রোবাংলায় পদোন্নতি: একলাফে পিয়ন থেকে সহকারী ব্যবস্থাপক
- ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ ইমোজি, বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠাল এনআইটি
- ফেনী সীমান্তে বাঁধ কাটতে এসে স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ
- একব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না, টিআইবির সুপারিশ
- ঢাকায় হাতিরঝিলে ভাসছিল নারী সাংবাদিকের লাশ
- টঙ্গীতে দাবি বিবেচনার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
- বিমানের দণ্ডিত অপরাধীরাও ফেরত চান চাকরি
- শেয়ারবাজারে আড়ি পাতার আয়োজনে ছিল শিবলী কমিশন
- আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু: প্রধান উপদেষ্টার কার্যালয়
- জেলাভিত্তিক নামকরণ হচ্ছে দেশের সব হাই-টেক পার্কের
- সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
- নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, মেজবাহ উদ্দিন ওএসডি
- জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- নওগাঁয় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড










