
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন থেকে সারা দেশে ছাত্র-জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। এ ঘটনার পরে অনেকটা যোগাযোগবিচ্ছিন্ন তাঁরা। ঘটনার কয়েক দিন পর থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ভিডিও কনটেন্ট আপলোড করা হচ্ছে। সেখানে এক পেস্টে নেতা-কর্মীদের ‘দলীয় সব খবর ও তথ্য পাঠাতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট আওয়ামী লীগের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ +1 (917) 5699327 নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’
খোঁজ নিয়ে জানা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের আগের নম্বরটি ছিল বাংলাদেশি—০১৩১২১১১৯৭১। গত ২০ আগস্ট দেশীয় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আজকের পত্রিকার প্রতিবেদক। এই প্রতিবেদক ২১ আগস্টের কর্মসূচির বিষয়ে জানতে চান। জবাবে ওই নম্বর থেকে ফিরতি বার্তায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁকে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বলেও জানানো হয়। তবে বিপ্লব বড়ুয়াকে হোয়াটসঅ্যাপে পাওয়া যায়নি সেদিন। মঙ্গলবার পুরোনো নম্বরে আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়নি।
বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে দলটির নেতা-কর্মীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং সভাপতির রাজনৈতিক কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারের পতনের পর কয়েক দিন ফেসবুক ও এক্স হ্যান্ডলে ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনিও দীর্ঘদিন ধরে নীরব রয়েছেন। সর্বশেষ গত সোমবার তিনটি সংবাদ শেয়ার করেন জয়।

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক।
২ ঘণ্টা আগে
দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
১৭ ঘণ্টা আগে
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা...
১৭ ঘণ্টা আগে
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানিয়েছ। সংগঠনটি বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত।
১৮ ঘণ্টা আগে