আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না পাওলো দিবালাকে। থাকতে পারেননি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোপা আমেরিকার দলে। এমনকি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দলেও জায়গা হয়নি। সেই দিবালা শেষ মুহূর্তে হঠাৎ করেই সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে।
সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালাকে নেওয়ার কথা জানানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এ এস রোমার ফুটবলার পাওলো দিবালা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা করে নিয়েছেন। লিওনেল স্কালোনি তাঁকে নিয়েছেন।’ দিবালাকে হঠাৎ দলে ফেরানোর ব্যাপারে এএফএ বা কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লিওনেল মেসির এখনো চোট থেকে সেরে না ওঠা দিবালাকে নেওয়ার গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
সৌদি আরবে গত কয়েক বছর তারকা খেলোয়াড়দের যেতে দেখা যাচ্ছে অহরহ। দিবালাও এর ব্যতিক্রম নন। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে সৌদির ক্লাব আল-কাদসিয়া প্রস্তাব দিয়েছিল। তবে তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। দিবালা সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনা দলে আমি ফিরতে চেয়েছি। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু বিবেচনা করেছি। আমার পরিবার, স্ত্রী, শহর, দল এবং জাতীয় দলে ফেরার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। বড় অঙ্কের টাকা কোনো ব্যাপার নয়। দিন শেষে এখানে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’
২০২৪ সালের ১৫ জুলাই মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। সেই ফাইনালে হঠাৎই গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। সেই চোটের কারণে এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা হয়নি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। একই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন আনহেল দি মারিয়া। সেই মেসি-দি মারিয়া ছাড়াই গত ১৯ আগস্ট আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেন স্কালোনি। ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, মাতিয়াস সুলে—স্কালোনির ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এ দুই ফুটবলার। ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বর খেলবে আর্জেন্টিনা।

জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
২ ঘণ্টা আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
২ ঘণ্টা আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
৩ ঘণ্টা আগে